Web Analytics

ইরান যুদ্ধসংক্রান্ত তথ্য সাংবাদিকদের কাছে ফাঁসের অভিযোগে ট্রাম্প প্রশাসনের তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ সদস্যের পলিগ্রাফ পরীক্ষা নিয়েছেন। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। গত মাসে জয়েন্ট স্টাফের সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মীদের এই পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের জিজ্ঞাসা করা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়ার তথ্য তারা সাংবাদিকদের কাছে প্রকাশ করেছিলেন কি না। গুরুত্বপূর্ণ কিছু সামরিক সরঞ্জামের মজুত হ্রাসের তথ্য কীভাবে সাংবাদিকদের কাছে পৌঁছাল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি তৈরি হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, অভ্যন্তরীণ কর্মীসংক্রান্ত বিষয় বা তদন্ত নিয়ে প্রতিরক্ষা দপ্তর মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য ফাঁসের প্রতিটি ঘটনাকে বিভাগটি গুরুত্বের সঙ্গে দেখে এবং যথাযথ তদন্ত করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।