Web Analytics

নওগাঁর পোরশা উপজেলায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম চৌধুরী নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে সারাইগাছী–সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামীম চৌধুরী সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের মৃত দুলাল চৌধুরীর ছেলে। এ অভিযান পরিচালনা করেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায়।

পুলিশ জানায়, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। তল্লাশির সময় শামীমের শপিং ব্যাগ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। তার ব্যবহৃত সুজুকি জিকসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পোরশা থানার ওসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।