Web Analytics

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশে কেবল চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন। বাকি ১১টিতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার এবং ইতিমধ্যে ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয় বা অনেকে পালিয়ে যান। প্রশাসনিক শূন্যতা পূরণে সরকারি কর্মকর্তাদের অস্থায়ীভাবে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে এই সাময়িক ব্যবস্থা দীর্ঘায়িত হওয়ায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।