Web Analytics

ভোলার তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিনে মঙ্গলবার বিকেলে কালবৈশাখী ঝড়ে ৬৩ নম্বর মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে গিয়ে ঘর লন্ডভন্ড হয়ে পড়ে এবং শ্রেণিকক্ষের আসবাবপত্র ব্যাপকভাবে নষ্ট হয়। তবে শিক্ষার্থীদের আগেভাগে ছুটি দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা দ্রুত বিদ্যালয়টি মেরামতের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষাকার্যক্রম পুনরায় শুরু করা যায়। প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ঝড়ের সময় শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, তবে আসবাবপত্রের ক্ষতি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত মেরামত না হলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ আলম জানিয়েছেন, ক্ষতির তথ্য ও ছবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে জরুরি বরাদ্দের জন্য। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত মেরামত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।