Web Analytics

চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার না করা এবং সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়ই একমত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদে বক্তব্যে এমপিদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানান। তিনি বলেন, উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের এমন কোনো সুবিধা নেই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের বিলাসিতা বা অতিরিক্ত সুবিধা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিদ্যমান আইন সংশোধন করে ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিলের পরিকল্পনাও রয়েছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানো এবং সরকারি কর্মকর্তাদের ঋণ সুবিধা সীমিত করা হয়েছে।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, তরুণ সংসদ সদস্যদের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান না করে বিবেচনার আশ্বাস দিলে ভালো হতো। আলোচনার শেষে স্পিকার উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি বিবেচনার কথা বলেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।