Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়তে সরকারি উন্নয়ন উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ৩ আগস্ট রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজউক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সোসাইটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকার সবুজায়ন, পরিচ্ছন্নতা ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগ সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সোসাইটির প্রতিনিধিদের উত্থাপিত সমস্যা ও পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বাস্তবসম্মত ও টেকসই সমাধানে উদ্যোগ নেবে বলেও তিনি জানান।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের চার এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে স্যুয়ারেজ নেটওয়ার্ক পাইপলাইনের মাধ্যমে পর্যায়ক্রমে দাশেরকান্দি এসটিপির সঙ্গে যুক্ত করার আশ্বাস দেন। উন্মুক্ত আলোচনায় সোসাইটি প্রতিনিধিরা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভার শুরুতে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এসটিপি প্রযুক্তি ও আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উপস্থাপনা দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।