Web Analytics

কুমিল্লার ১৮টি থানায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে পুলিশ ৩৫১ জনকে আটক করেছে। তাদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। এদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ২১৯ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অংশগ্রহণে এ নিয়মিত অভিযান চালানো হয়। কুমিল্লা নগরী এবং প্রতিটি থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানকে লক্ষ্য করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

পুলিশের ভাষ্য, উঠতি বয়সীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে লক্ষ্যেই নিয়মিত অভিযান চলছে। অপ্রতিম হত্যার পর জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আলোচনায় আসে। ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযানে ৫ হাজার ২৪৬ জন আটক হয়েছে; তাদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।