Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশের দায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। শুক্রবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ৯ জুলাই থেকে তার বরখাস্ত কার্যকর হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ৮ জুলাই ফলাফল চূড়ান্ত করা হয় এবং কায়েসকে তা আপলোডের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের আগে ফলাফল প্রকাশ করা যাবে না। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওয়েবসাইটে আপলোড করেন। ওয়েবসাইটটি অল্প সময়ের জন্য সচল থাকায় ফলাফল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিল। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ফাঁসের ঘটনায় অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।