Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরে করপোরেট করহারে কোনো পরিবর্তন আসছে না। চলতি অর্থবছরের বিদ্যমান হারই বহাল থাকবে। তিনি বলেন, নীতিগত ধারাবাহিকতা রক্ষা ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী কর নিশ্চয়তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতে করের আওতা বাড়িয়ে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় নিশ্চিত করে ধীরে ধীরে করপোরেট কর হার কমানোর চেষ্টা করা হবে। পাশাপাশি কর ব্যবস্থাপনাকে সহজ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও প্রস্তাব করেন, স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার জন্য টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, সোলার বিদ্যুৎ খাতে ২০৩৫ সাল পর্যন্ত শূন্য কর, এবং দেশীয় বীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনে প্রথম ৫ বছর সম্পূর্ণ ও পরবর্তী ৫ বছর আংশিক কর অব্যাহতি দেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।