Web Analytics

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন দুর্ঘটনার আট ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় এবং বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। দুর্ঘটনার পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। রোববার সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মেইল ট্রেনকে উদ্ধার করে এবং রেললাইন থেকে বাস সরিয়ে নেয়া হয়।

চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রেল যোগাযোগ এখন স্বাভাবিক। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব অংশ নেয়।

দুর্ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে এবং নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।