Web Analytics

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আলম টেলিভিশন জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কয়েক মিনিটের মধ্যেই ভাষণ দেবেন। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়, যেখানে তারা ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতারা নিরাপদে আছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, প্রায় সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন। তিনি আরও বলেন, খামেনি বেঁচে আছেন এবং হামলায় ক্ষতিগ্রস্ত হননি। সিনিয়র নেতা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবরকে ইরান অস্বীকার করেছে। অন্যদিকে, মার্কিন রিপাবলিকান থমাস ম্যাসি ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করেছেন।

আল-আলম টিভি জানিয়েছে, খামেনির ভাষণ সম্পর্কে তারা শিগগিরই আরও তথ্য প্রকাশ করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।