Web Analytics

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সুলাওয়েসির দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার তিন দিন পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে। বুধবার ৭০ জনের বেশি যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। উদ্ধারপ্রাপ্তরা জানান, তারা নিখোঁজ ২৫ জনের একটি দলের অংশ ছিলেন এবং প্রবল বাতাসে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

স্থানীয় উদ্ধার কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, তারা দড়ি দিয়ে জেরিক্যান ও কর্কের টুকরো বেঁধে তার ওপর ভেসে ছিলেন। শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে কর্তৃপক্ষকে খবর দেন। কয়েক দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভেসে থাকার কারণে তারা দুর্বল হয়ে পড়েছিলেন, তবে ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এতে পাঁচটি বড় জাহাজ, একটি অনুসন্ধানী বিমান ও একটি হেলিকপ্টার অংশ নিচ্ছে। দেশটিতে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।