Web Analytics

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হুমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী মিছিলে ঘোষণা দেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপের আহ্বান জানান। শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, বর্তমান সরকারের সময়ে জনগণ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছে এবং জনগণ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না।

সভাপতি রাহী আরও বলেন, আওয়ামী লীগ ২৩ জুন থেকে দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তিনি কর্মীদের ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে নির্দেশ দেন, যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।