Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের রাজনৈতিক দল হলো জামায়াতে ইসলামী। তিনি বলেন, ভারত জামায়াতকে লাল কার্ড দেখায়, কিন্তু জামায়াত তা পরোয়া করে না, কারণ তাদের ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সবাই ২০২৪ সালের অর্জন স্বীকার করলেও অনেকে এখনও অতীত নিয়েই পড়ে আছেন। তিনি মন্তব্য করেন, ২০২৪ না হলে তারেক সাহেব প্রধানমন্ত্রী এবং তিনি নিজে বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। অতীত নিয়ে পড়ে থাকলে জাতি সামনে এগোতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে পারে না—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় করা উচিত নয়। ভোট কারচুপির বিষয় একদিন প্রকাশ পাবে এবং সংসদে সমাধান না হলে রাজপথে সমাধান হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।