Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট, হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৪১ ভোট।

সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়। মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এই বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের বিজয় এবং তিনি এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।