বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি জোট সংরক্ষিত নারী আসনে ৩৬টি আসন পাবে। কারা মনোনয়ন পাবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদেরই মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, যারা দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তাদেরই গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও আশা প্রকাশ করেন যে সংসদ নেতা সব শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ থেকে ২৮ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল নির্ধারিত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।