Web Analytics

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি দেশটির বেসামরিক পরমাণু কর্মসূচিকে ‘অপ্রতিরোধ্য’ বলেছেন এবং তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গিলান প্রদেশের রাশত শহরে নতুন একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসলামি বলেন, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর অভিযোগ, দেশটির বৈজ্ঞানিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

ইরান সরকারের দাবি অনুযায়ী, এই কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিজ্ঞানে গবেষণা এবং কৃষি খাতে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ইসরাইলের অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে তাদের পরমাণু অস্ত্রভান্ডারের কথা স্বীকার করেনি; ধারণা করা হয়, দেশটির হাতে কয়েক ডজন পরমাণু ওয়ারহেড রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।