Web Analytics

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ধারাবাহিকতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী করা হবে। বুধবার বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধু সনদ দেওয়ার জন্য নয়, সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষ করে তোলার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল।

মন্ত্রী বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও নানা কারণে তা শেষ হয় না; তাদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করে সুযোগ তৈরি করতে হবে। এ দায়িত্ব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্বগুলোর একটি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বাউবি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ পাচ্ছেন।

জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি স্বাক্ষরিত বেইজিং এগ্রিমেন্টের মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে। অনুষ্ঠান শেষে তিনি বাউবির ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভেকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৯ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডও দেওয়া হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।