Web Analytics

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্থায়ন বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকার পরিচালনার ব্যয় অনুমোদন এবং সম্ভাব্য শাটডাউন এড়াতে আইনপ্রণেতাদের সামনে ১১ ডিসেম্বর সময়সীমা থাকায় তারা এই আহ্বান জানান।

যৌথ ভিডিও বার্তায় আনসারি বলেন, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ যুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৩ জন সেনাসদস্য এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজারো মানুষ নিহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, যুদ্ধের মধ্যে জ্বালানির মূল্য ও জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। খান্না বলেন, এই যুদ্ধ বন্ধ করতে হবে।

খান্না বলেন, ভিয়েতনামে আক্রমণাত্মক সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করে কংগ্রেস ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটিয়েছিল। ইরানের ক্ষেত্রেও একই ধরনের অর্থায়ন বন্ধের দাবি জানান তিনি। দুই আইনপ্রণেতা ১১ ডিসেম্বরের আগেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধের পেছনে ব্যয়ের বদলে অর্থ দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকার খাতে ব্যবহার করা উচিত।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।