Web Analytics

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করেছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, নতুন সড়কমন্ত্রী পুরোনো মন্ত্রীর মতো মিডিয়া ও মালিক সমিতির লোকজন নিয়ে বাস টার্মিনালে লোকদেখানো পরিদর্শন করছেন।

বিবৃতিতে বলা হয়, ভাড়া আদায়ের নৈরাজ্যের পুরোনো পদ্ধতি এখনো বিদ্যমান এবং সরকার কাঠামোগত পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। সংগঠনটি নতুন মন্ত্রীকে ছদ্মবেশে সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে প্রকৃত পরিস্থিতি দেখার আহ্বান জানায়।

সমিতি আরও জানায়, সরকার ভাড়া না বাড়ানোর ঘোষণা দিলেও উত্তর ও দক্ষিণবঙ্গের বাস ও লঞ্চে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা-গাজীপুর ও ঢাকা-মাওয়া রুটে ৮০ টাকার ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সংগঠনটি যাত্রী হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।