Web Analytics

অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা গঠন করতে হবে। তিনি জানান, এই সংস্থা প্রতি তিন মাস অন্তর জনগণকে জানাবে—‘কসাই কামাল’, শেখ পরিবারের সদস্যরা এবং অন্যান্য খুনিরা কোথায় আছেন। রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘সিম্পোজিয়াম অন একাউন্ট্যাবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের শত্রুদের সঙ্গে কোনো আপস হবে না এবং যারা গুলি, খুন বা গুমের সঙ্গে জড়িত, তাদের ক্ষমা করা হবে না। তিনি শেখ হাসিনাকে ভীতু বলে উল্লেখ করে অভিযোগ করেন, তিনি খুনিদের আশ্রয় দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, যারা এই বিপ্লবে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন বা পাশে ছিলেন, তাদের নিয়ে একটি বড় ‘জুলাই পরিবার’ গঠন করতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।