Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালন করেছে। এ উপলক্ষে সংগঠনটি ‘লীগ ধর’ ম্যারাথন এবং তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’-এর আয়োজন করে। ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ানোর ঘটনাকে স্মরণে এই কর্মসূচি নেওয়া হয়। সকাল ৬টায় কার্জন হল থেকে শুরু হয়ে কলাভবনে শেষ হয় ম্যারাথন, এরপর সকাল ৮টায় বটতলায় প্রদর্শনীর উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা প্রদর্শনীতে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি, আলোকচিত্র, নিপীড়নের দলিল ও সাংস্কৃতিক আয়োজন স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদ, আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ঢাবি শাখার সেক্রেটারি কাজী আশিকসহ শিবিরের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখা, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী প্রদর্শনী প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণমূলক পর্ব অনুষ্ঠিত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।