Web Analytics

ঢাকায় শনিবার এক গোলটেবিল আলোচনায় বক্তারা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ভবিষ্যতে পরিচালনাকারী কোনো প্রতিষ্ঠান যেন আরেকটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত না হয়, সে অনুযায়ী বন্দরের নিয়ন্ত্রণ রাখতে হবে।

জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স আয়োজিত আলোচনার শিরোনাম ছিল ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’। আযাদ বলেন, সমুদ্রবন্দর অর্থনীতির জন্য আশীর্বাদ হলেও জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতিতে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তিনি স্থানীয় মানুষের স্বার্থ এবং বাস্তুচ্যুতদের ক্ষতিপূরণকে গুরুত্ব দেওয়ার কথা বলেন।

অবসরপ্রাপ্ত কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে অন্য দেশের পণ্য পরিবহন হলে তার নিয়ন্ত্রণও বাংলাদেশের হাতে থাকতে হবে। আলোচনায় ব্যয়, ঋণ ও বাণিজ্যিক সম্ভাবনার স্বচ্ছ মূল্যায়ন, ন্যায্য ট্রানজিট চুক্তি, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, আধুনিক ব্যবস্থাপনা, শিল্পায়ন এবং পরিবেশ ও স্থানীয় জীবিকা সুরক্ষার সুপারিশ করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।