Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও গুমের বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য দুটি পৃথক কমিটি গঠন করেছে। রোববার রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির প্রধান করা হয়েছে দলের সদস্যসচিব আখতার হোসেনকে এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এই কমিটি সংস্কার প্রস্তাব প্রণয়ন, বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ কমিটির প্রধান করা হয়েছে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে এবং উপপ্রধান মুজাহিদুল ইসলাম শাকিনকে।

দলীয় সূত্র জানায়, বিচার পর্যবেক্ষণ কমিটি বিচারপ্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের কাজ করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।