Web Analytics

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক সংকট আরও প্রকট হচ্ছে। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেন।

মঞ্জু বলেন, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো দৃশ্যমান সুশাসন বা উন্নতি দেখা যাচ্ছে না। তৈরি পোশাকশিল্প ও জনশক্তি রপ্তানি খাতে নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন, যার নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে। একটি বেতন কাঠামোকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে শুরু হওয়া আন্দোলন পর্যায়ক্রমে অন্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনায় সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাবে বিরোধী দলও জনগণের প্রত্যাশামতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অর্থনীতি পুনরুদ্ধার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলের মধ্যে বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি। সংসদ ও রাজনৈতিক পরিসরে বিরোধীদের দায়িত্বশীল ভূমিকার অনুকূল পরিবেশ নিশ্চিত করাকে সরকারের জরুরি দায়িত্ব বলেও উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।