Web Analytics

লেবানন ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, এই চুক্তি দীর্ঘদিনের সংঘাত নিরসন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেন এবং বলেন, চুক্তির প্রকৃত সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।

ভাডেফুল লেবাননের প্রতি রাষ্ট্রের একচ্ছত্র বলপ্রয়োগের ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানান এবং ইসরাইলের জন্য সুস্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে হিজবুল্লাহকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, স্থায়ী স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের সঙ্গে কয়েক দশকের সংঘাত থাকা সত্ত্বেও এই চুক্তি নিয়ে আলোচনায় হিজবুল্লাহ অংশ নেয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।