Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি; ফলে এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে। শনিবার ফল প্রকাশের পর প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। অন্যদিকে, ১৩৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং খুদে বার্তার মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষা শুরু হয় ২ জুলাই; বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পিছিয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।