Web Analytics

ইরানে কোনো পক্ষ স্থল অভিযান চালালে দেশটি বিদেশি সেনাদের জন্য ‘কবরস্থানে’ পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। আলজাজিরার খবরে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

জাভানি বলেন, শত্রুপক্ষ স্থল হামলা চালালে ইরান আক্রমণকারীদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে। অপরিচিত ভূখণ্ডে প্রবেশ করে সেখানে বিদেশি বাহিনী কীভাবে নিজেদের অবস্থান ধরে রাখবে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তার ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা ও সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী ইতোমধ্যে নানা সীমাবদ্ধতার মুখে রয়েছে। তিনি বলেন, প্রতিপক্ষ এমন ভুল করলে তারা যে পথ দিয়েই ইরানে প্রবেশের চেষ্টা করুক না কেন, দেশটি আক্রমণকারী বিদেশি সেনাদের জন্য বধ্যভূমিতে পরিণত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।