Web Analytics

লেবানিজ বংশোদ্ভূত ফরাসি শিল্পী আলি চেরি ইসরাইলের বিরুদ্ধে ফ্রান্সে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছেন। ২০২৪ সালে বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তার বাবা মাহমুদ চেরি ও মা নাদরা হায়েক নিহত হন। আলি চেরি ফ্রান্সের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে হামলাটির তদন্ত দাবি করেছেন এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহর ব্যবহৃত স্থাপনাগুলো ধ্বংস করতে বৈরুতে বিমান হামলা চালায়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মামলাটি পর্যালোচনা করে জানিয়েছে, আলির বাবা-মা যে ভবনে ছিলেন তার ভেতরে বা আশেপাশে কোনো সামরিক লক্ষ্যবস্তুর প্রমাণ পাওয়া যায়নি।

আলির আইনজীবী ক্লেমেন্স বেক্টার্তে বলেছেন, ফরাসি আইনে এই হামলাটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি আরও বলেন, ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে এসব হামলার সাফাই দিচ্ছে, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী সামরিক বাহিনীকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।