Web Analytics

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় এক গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সোমবার দিবাগত রাতে ১০ সদস্যের ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণ ও নগদ টাকা লুট করে এবং মা ও মেয়েকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীর স্বামী চট্টগ্রাম নগরে চাকরি করেন, তিনি দুই মেয়েকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন।

আসক জানায়, এ ধরনের বর্বর ও অমানবিক ঘটনা কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং রাষ্ট্রীয়ভাবে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। সংস্থাটি মনে করে, যৌন সহিংসতা ও দলবদ্ধ ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এমন ঘটনা সমাজে ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টি করে।

আসক দাবি করেছে, এ ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী মা ও মেয়ের জন্য জরুরি চিকিৎসা, মানসিক সহায়তা, আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।