Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন। তিনি ব্যাখ্যা করেন, কেউ ঋণগ্রস্ত হতে পারেন, তবে আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত কেউ সংসদে নেই। বৃহস্পতিবার বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ প্রযোজ্য বিধিমালা অনুযায়ী, আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত ব্যক্তি সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে অযোগ্য। তাই যারা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, তারা আইন অনুযায়ী ঋণখেলাপি নন।

তিনি আরও বলেন, কেউ যদি দাবি করেন যে বর্তমান সংসদে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে, তা আইনগত ব্যাখ্যার সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।