Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রিজভী জামায়াতের সাংগঠনিক কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেন, তা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জুবায়ের অভিযোগ করেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রিজভীর এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

জুবায়ের বলেন, জামায়াতের সদস্যরা ‘ইয়ানত’ নামে যে অর্থ প্রদান করেন, তা সম্পূর্ণ স্বেচ্ছায় ও ধর্মীয় অনুপ্রেরণায় করা দান, কোনো জোরপূর্বক চাঁদাবাজি নয়। তিনি অভিযোগ করেন, রিজভী এই পবিত্র সাংগঠনিক প্রথাকে বিকৃতভাবে উপস্থাপন করে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে অপমান করেছেন। জুবায়ের আরও বলেন, জামায়াত কখনো জোর করে অর্থ আদায় বা সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় এবং কোনো অভিযোগ উঠলে দল তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেয়।

তিনি দাবি করেন, জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতা এই মনগড়া বক্তব্য দিয়েছেন এবং জনগণকে বিএনপির মিথ্যা ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।