Web Analytics

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে, যা বৈশ্বিক সংঘাত ও অভ্যন্তরীণ আর্থিক চ্যালেঞ্জের মধ্যে বাড়তে থাকা অর্থনৈতিক চাপ মোকাবিলায় সহায়তা করবে। সোমবার ঢাকায় সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন। এই অর্থ ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় ব্যয় হবে, যার লক্ষ্য যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা।

এডিবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি, এলএনজি, সার ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে তারল্য সংকট অব্যাহত রয়েছে। এই সহায়তা প্যাকেজের আওতায় প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে দেওয়া হবে। সফরকালে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই হয়েছে, যা জ্বালানি, পরিবহন, জলবায়ু সহনশীলতা ও সামাজিক উন্নয়নে ব্যয় হবে।

এডিবি অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা বাড়ানোর পাশাপাশি বার্ষিক সার্বভৌম অর্থায়ন ২০ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছে, যা বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি, অর্থনৈতিক বৈচিত্র্য ও সুশাসন সংস্কারে সহায়তা করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।