ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে সমর্থন দেওয়ায় যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান। তিনি বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিভিন্ন দেশে দল পাঠানো হয়েছে।
বেসেন্টের ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগের ফল পাওয়া যাচ্ছে। তুরস্ক ও ওমান তাদের দেশে ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের সব বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করেছে।
মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে। তিনি চার দেশের সরকারকে ধন্যবাদ জানান। তেহরান যাতে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের এজেন্ডা’ বাস্তবায়ন করতে না পারে, সে জন্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে বলে জানান বেসেন্ট। তবে এ ক্ষেত্রে আরও কাজ বাকি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।