Web Analytics

আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পৃক্ত তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজ তল্লাশি এবং প্রয়োজনে জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ১৮ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ইরান সম্প্রতি প্রণালিটি নৌযান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় তা আবার বন্ধ করে দেয়। এর আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় এবং সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পর্কিত জাহাজে তল্লাশি ও জব্দের প্রস্তুতি দুই দেশের মধ্যে সামুদ্রিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি পরিবহনে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।