Web Analytics

ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খান অভিযোগ করেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সেনাপ্রধান আসিম মুনিরের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আদিয়ালা কারাগারে কঠোর আচরণের শিকার হচ্ছেন। লন্ডন থেকে দ্য গার্ডিয়ানকে তারা বলেন, কারাগারে তাদের বাবাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।

২০২৩ সালে গ্রেপ্তারের পর থেকে ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দি এবং দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন। তার ছেলেদের দাবি, ছয় মাসের বেশি সময় ধরে তারা বাবার সঙ্গে কথা বলতে বা দেখা করতে পারেননি। তারা অভিযোগ করেন, ইমরানকে প্রায় একাকী ৬ বাই ৮ ফুটের কক্ষে রাখা হয়েছে, তার ডান চোখের দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসার জন্য নিরপেক্ষ চিকিৎসকের সুযোগ দেওয়া হচ্ছে না।

পাকিস্তান সরকার এসব অভিযোগকে ভুয়া প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে। সরকারের ভাষ্য, ইমরান খান পর্যাপ্ত খাবার, ব্যায়ামের সুযোগ, পারিবারিক সাক্ষাৎ এবং নিয়মিত চিকিৎসা পাচ্ছেন। ইমরানের চিকিৎসা ও কারাবন্দিত্ব নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং জাতিসংঘের কর্মকর্তারাও দীর্ঘদিনের আটক নিয়ে উদ্বেগ জানিয়েছেন। পিটিআই তার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।