Web Analytics

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন। ঘটনার মাত্র ২৮ দিনের মাথায় মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয়।

পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, তিন কার্যদিবসে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মামলার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠসংলগ্ন একটি গুদামকক্ষে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও ডিএনএ পরীক্ষায় অভিযোগের সত্যতা মেলে। এসব তথ্যের ভিত্তিতে ঘটনার ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।