Web Analytics

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর করতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থার আধুনিকায়ন এবং সরকারি ক্রয় আইন ও বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে বিপিপিএ ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ই-জিপি সিস্টেম উন্নয়ন, ই-জিপি বাধ্যতামূলক বাস্তবায়ন এবং বিপিপিএ-এর সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক অংশীজন পরামর্শ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন আইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরী। সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন, একাডেমিয়া ও গণমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশ নেন। আলোচনায় বিপিপিএর অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রস্তাবিত ১১০ সদস্যের জনবল কাঠামোকে অংশগ্রহণকারীরা দায়িত্ব পালনের জন্য অপর্যাপ্ত বলে মত দেন।

অংশগ্রহণকারীরা ই-জিপি প্ল্যাটফর্মের সঙ্গে অন্যান্য সরকারি ডিজিটাল ব্যবস্থার কার্যকর সংযোগ এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।