Web Analytics

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নতুন শর্ত নির্ধারণ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখা থেকে বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো চলচ্চিত্রের ৮০ শতাংশ শুটিং সম্পন্ন না হলে তৃতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে না। ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী ১১ সদস্যের একটি অনুদান কমিটিও গঠন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, অধ্যাপক ড. সৈয়দ জাফর ইকবাল, অভিনেত্রী হুমায়রা ইসলাম মুক্তি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই কমিটি দ্বিতীয় কিস্তির অনুমোদন, তৃতীয় কিস্তির আগে শুটিং অগ্রগতি যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব পালন করবে। মানসম্পন্ন প্রস্তাব না পেলে অনুদান স্থগিত রাখার ক্ষমতাও তাদের থাকবে।

অপর এক প্রজ্ঞাপনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্যও ১১ সদস্যের অনুদান কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।