Web Analytics

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে জেলায় আম সংগ্রহ শুরু হবে। রোববার বিকেলে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ওই দিন থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। উন্নত জাতের মধ্যে গোপালভোগ ৩০ মে, ক্ষীরসাপাত বা হিমসাগর ২ জুন, নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া ও হাঁড়িভাঙা ১০ জুন, ফজলি, আম্রপালি ও ব্যানানা ম্যাঙ্গো ২৫ জুন এবং আশ্বিনা, বারি-৪, গৌড়মতি ও কাটিনা ৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে।

সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব বা ওষুধ মেশানো আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না এবং এ বিষয়ে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।