Web Analytics

ইরান দাবি করেছে যে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীর দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের মতে, এসব স্থানে অন্তত ৫০০ মার্কিন সেনা অবস্থান করছিল। হামলাটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের নেতৃত্বে পরিচালিত হয়।

আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি জানান, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে বাইরে গিয়ে লুকিয়ে ছিল। তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হতে পারে এবং শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ ছাড়া বিকল্প থাকবে না। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থাও একই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে মার্কিন বা আমিরাত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া বা হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।