Web Analytics

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত এবং কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি ও সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক দলের কার্যালয় গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। তাঁদের দাবি, আগুনে গুরুত্বপূর্ণ আসবাব ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা উচিত।

ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, অগ্নিসংযোগচেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।