Web Analytics

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে গবেষণা সাময়িকী ‘তুরাস’-এর ‘উত্তরাধিকার’ সংখ্যা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার কেরানীগঞ্জের কলাতিয়ায় তাঁর প্রতিষ্ঠিত জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া ও বাবরি মসজিদ কমপ্লেক্সের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মামুনুল হক প্রকাশনাটি পর্যালোচনা করে এর বিষয়বস্তু নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শৃঙ্খলা কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ, সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহান আব্দুল্লাহ এবং আদাবর থানার সদস্য মাওলানা তাওহীদুল ইসলাম।

আলোচনায় সংগঠনটির গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের পাশাপাশি শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-সহ দেশের বরেণ্য আলেমদের জীবন, কর্ম ও স্মৃতি সংরক্ষণের বিষয় ওঠে আসে। ‘তুরাস’-এর এ সংখ্যায় মামুনুল হকের একটি গুরুত্বপূর্ণ লেখাও রয়েছে। প্রতিনিধিরা ‘উত্তরাধিকার’ সংখ্যা প্রকাশ অব্যাহত রাখা এবং শায়খুল হাদীসের জীবন ও অবদান নিয়ে ‘তুরাস’-এর বিশেষ সংখ্যা প্রকাশের প্রত্যয় জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।