Web Analytics

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের সরবরাহকারীর কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাব অনুমোদন করা হয়।

আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হয়েছিল। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি কেনা হবে। এ কার্গোর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

এ ছাড়া যুক্তরাজ্যের টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ কার্গোর মূল্য প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার। এলএনজি কেনার প্রস্তাবসহ ওই বৈঠকে মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।