Web Analytics

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশকে আর ‘আমিত্বের দেশ’ বানাতে দেওয়া হবে না। শনিবার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের দিনব্যাপী দেউলী উৎসব-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কায়সার কামাল বলেন, দেশ সবার এবং কোনো ব্যক্তি যেন এককভাবে দেশের অর্জন বা স্বাধীনতার কৃতিত্ব দাবি করতে না পারে। গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভোটে নির্বাচিত সরকারকে ‘আমাদের’ সরকার হিসেবে দেখতে হবে, ‘আমার’ সরকার হিসেবে নয়। তিনি বিপথগামীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি উৎসবটির আয়োজন করে। এতে হাজংদের ঐতিহ্যবাহী পোশাক, গান ও সংস্কৃতি উপস্থাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং উদ্বোধক ছিলেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।