২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৮ কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ২৭০ কোটি টাকা, আর বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৭৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বাণিজ্যিক ও পুঁজিবাজার সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি জানান, সরকার পুঁজিবাজার সংক্রান্ত বিরোধের জন্য একটি বিশেষায়িত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা পর্যালোচনা করছে, যার মধ্যে সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতাসম্পন্ন ট্রাইব্যুনাল বা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদারে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদের পরিকল্পনাও তিনি তুলে ধরেন।
এছাড়া আয়কর বিরোধে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর পরিধি বাড়ানো এবং খেলাপি ঋণ আদায়ে মামলা-পূর্ব মধ্যস্থতা উৎসাহিত করার উদ্যোগের কথাও অর্থমন্ত্রী উল্লেখ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।