Web Analytics

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি ডিজেলবাহী জাহাজ নোঙর করেছে এবং তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি ওকট্রি এবং ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি কেপ বনি জাহাজ দুটি ইস্টার্ন রিফাইনারির পাশে নোঙর করে। দুপুরের আগে থেকেই জাহাজ দুটি থেকে তেল খালাস শুরু হয়।

বিপিসি জানায়, আরও তিনটি জাহাজ—এমটি লিয়ান সং হু (৪১ হাজার মেট্রিক টন ডিজেল), এমটি প্যাসিফিক ইন্ডিগো (প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল) এবং এমটি ন্যাভ সিয়েলো (প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন)—চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এসব জাহাজের আগমনে দেশের জ্বালানি মজুদ আরও শক্তিশালী হয়েছে বলে বিপিসি জানায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপিসি জানায়, এসব জাহাজ থেকে পর্যায়ক্রমে জ্বালানি দেশের বিভিন্ন ডিপো ও বিপণন ব্যবস্থায় সরবরাহ করা হবে, যা বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।