Web Analytics

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তালিকা পাঠিয়েছে। রোববার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট ১ মে থেকে ১৭ মে পর্যন্ত সাইবার মনিটরিং চালিয়ে এসব সাইট শনাক্ত করে। এছাড়া অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ৮৭৯টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট ও ৪৩টি ব্যাংক হিসাব শনাক্ত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানো হয়েছে।

সিআইডি জানায়, আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়া পরিচালনাকারী একটি সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা মোবাইল ব্যাংকিং, ব্যাংক হিসাব ও ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে প্রতিদিন কোটি টাকার অবৈধ লেনদেন করত এবং অর্থ বিদেশে পাচার করত। অভিযানে ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড ও কুরিয়ার রশিদসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএফআইইউ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।