Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং রপ্তানির সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন ব্যয় কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘Protein That Powers and Protects’।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করেছে, যা দেশের জন্য ইতিবাচক। ভালো মানের পণ্য উৎপাদন করা গেলে দেশীয় চাহিদা মিটিয়ে ডিম রপ্তানিও সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। পোলট্রি খাতের উৎপাদন খরচ কমাতে ফিডের দাম সহনীয় পর্যায়ে আনা জরুরি বলে তিনি জানান এবং ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান।

তিনি ডিমকে কম খরচে প্রোটিনের উৎস হিসেবে উল্লেখ করে প্রতিদিনের খাদ্যতালিকায় একটি ডিম রাখার পরামর্শ দেন। তরুণ উদ্যোক্তা ও গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করার ওপরও তিনি গুরুত্ব দেন। পোলট্রি খামারের বিদ্যুৎ ব্যয় কমাতে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনার বিষয়ে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।