Web Analytics

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি তরুণদের জামায়াতের রাজনীতি ও কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি এবং মুক্তিযুদ্ধমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নুর অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতপন্থীদের পদায়ন করা হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না। কিছু তরুণ রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার আগেই জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, জামায়াতের উত্থান হলে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।